সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের বার্ষিক সফর ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলুর নেতৃত্বে, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুনের পরিচালনায় ও অর্থ সম্পাদক আহাদুর রহমান জনির তত্ত্বাবধানে এবং ক্লাবের সকল সদস্য- সহকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যপী ওই আনন্দ সফর ও বনভোজন অনুষ্ঠিত হয় ফুলের রাজ্য যশোর গদখালীতে।
২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা সুলতানপুর সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মাইক্রোবাসে যাত্রা শুরু করেন অ্যাসোসিয়েশনের সংবাদকর্মীরা। সাড়ে ৮ টায় পাটকেলঘাটা বল্ডফিল্ড থেকে সকালের নাস্তা সেরে রাজগঞ্জ বঙ্গবন্ধু ভাসমান সেতু এরপর দুপুর ১ টায় যশোর ঝিকরগাছা হাড়িয়া মনোয়ারা ফ্লাওয়ার পার্কে অবস্থান করেন তারা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে নানা আয়োজনের আনুষ্ঠিকতা শুরু হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল। এসময়, আলোচনা সভা, লাকি কুপন প্রতিযোগিতা ও এসোসিয়েশনের সৌজন্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে, সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুনের সঞ্চালনায়, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, অর্থ সম্পাদক আহাদুর রহমান জনি, ক্রিয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, দপ্তর সম্পাদক ইঞ্জিঃ রুস্তম হোসেন রিপন, নির্বাহী সদস্য আক্তারুল ইসলাম, মোতালেব সরদার, আতাউল রহমান, কামাল হোসেন, আবদুল মালেক সহ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য সংবাদকর্মী ও সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি







