ডেস্ক রিপোর্ট : দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি এবং পারস্পারিক সৌহার্দ্য সম্প্রীতি কামনা করে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই(অ্যাডমিন), আর‌আই সহ প্রশাসন ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *