নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক শেখ নুরুল হক নুরু’র নামাজের জানাজা শেষে সুলতানপুর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। রবিবার দুপুর ২টার সময় সুলতানপুর ক্লাবমাঠে শেখ নুরুল হকের নামাজের জানাজ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-০২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি বিএনপি নেতা নাসিম ফারুখ খান মিঠু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল মোজাফ্ফর মন্টু, শেখ নুরুল হকের ভাই শেখ আশরাফুল হক, বড় ছেলে রনি, ছোট ছেলে জিয়াউল হক বনি সহ বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কাসপার্টি, জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ), সাতক্ষীরা যুব রেডক্রিসেন্ট সদস্য সহ বিভিন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। নামাজের জানাজা পরিচালনা করেন হাফেজ কাজী সাইদুর রহমান। জানাজা শেষে শেখ নুরুল হককে সুলতানপুর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *