মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উৎযাপন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ০৮ থেকে দিনভর বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎযাপন করা হয়।
সকাল ০৯ টার সময় ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলানায়তনে প্রধান শিক্ষক স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে বাংলা নববর্ষের বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, রফিক আহম্মেদ মোল্যা, আব্দুস সালাম সানা, জাহাঙ্গীর হোসেন, বি.ডি. এফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাংবাদিক জি, এম আমিনুল হক, আরশাদ আলী, ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খায়ের,ডি,বি ইউনাইটেড প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই, কানাই লাল কানু সাহা, মেহেদী হাসান শিমুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ডি. বি ইউনাইটেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, ফয়জুল হক বাবু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সদ্য এডহক কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন লাভলু জরুরি কাজে ঢাকায় অবস্থান করার কারনে অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। শুভেচ্ছা বার্তা পাঠ করেন গ্রাম্য ডাক্তার জিয়াউর রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন আগামী দিনে সকলের পথ চলা শুভ হোক অনিন্দ্য সুন্দর হোক সকলের জীবন। সকলের সুস্বাস্থ্য কামনা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় সহকারী শিক্ষক মুকুল হোসেন।








