‍’সন্ত্রাসী বেলাল কর্তৃক সাংবাদিক আবু সাঈদকে জীবন নাশের হুমকি” শিরোনামে ১৬ এপ্রিল বুধবার অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের সাতক্ষীরার দর্পন এবং দৈনিক ভোরের পরশ ও নিউজ মিডিয়া সাতক্ষীরা নামের একটি পেইজে আমার নামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে।

আমি মোঃ আক্তারুজ্জামান বেলাল সাতক্ষীরা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। আমাকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার মানষে সাংবাদিক আবু সাঈদ আমাকে ও আমার পরিবারকে নিয়ে মিথ্যা বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন ও বিভ্রান্তমূলক সংবাদ তৈরি করে প্রথমে একটি অনলাইন নিউজ পোর্টাল ও একটি পেইজে নিউজ প্রকাশ করে।

পরে ওই নিউজ একটি পত্রিকায় প্রকাশ করার ভয় দেখিয়ে সাংবাদিক আবু সাঈদ আমার কাছে চাঁদা দাবী করে। আমি তার চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ‍’সন্ত্রাসী বেলাল কর্তৃক সাংবাদিক আবু সাঈদকে জীবন নাশের হুমকি” শিরোনামে ১৬ এপ্রিল বুধবার অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের সাতক্ষীরার দর্পন এবং দৈনিক ভোরের পরশ ও নিউজ মিডিয়া সাতক্ষীরা নামের একটি পেইজে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।

উক্ত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এব্যাপরে আইনী সহয়াতা পেতে চাঁদাবাজ সাংবাদিক আবু সাঈদ এবং নিউজ মিডিয়া সাতক্ষীরার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

মোঃ আক্তারুজ্জামান বেলাল

প্রধান শিক্ষক

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গাজীপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *