দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র-২৫’ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(২৭ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক( যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাইফুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও প্রান্তিক কৃষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *