তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকাল ৩টায় ভুমিজ ফাউন্ডেশন হলরুমে সংগঠনের তালা উপজেলা টিমের সমন্বয়কারী আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুমিজের নির্বাহী পরিচালক অচিন্ত সাহা, রূপালী এনজিওর পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৩০ জন যুবকের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমরা বন্ধু সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানান এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *