তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক জোর্য়দ্দার ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক সেলিম হায়দার, সুমন রায়, গণেশসহ অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ। সাক্ষাৎকালে তালা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে ইউএনওর সঙ্গে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *