ডেস্ক রিপোর্ট : বৃক্ষ রোপনে জাতীয় পুরস্কার পেলেন সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত বনকর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ। এনিয়ে টানা তৃতীয়বার জাতীয় পুরস্কার পেলেন বন বিভাগের এ কর্মকর্তা। গতকাল ২৭ জুলাই বন ভবন আগারগাঁও-এ জাতীয় বৃক্ষমেলার সমাপনি অনুষ্ঠানে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহন করেন।

প্রতি বছর বৃক্ষরোপন ও গবেষণায় বিশেষ অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে বন অধিদপ্তর তারই ধারাবাহিকতায় এ বছর বাগান সৃজন ক্যটাগরি চ শ্রেনীতে পুরস্কৃত হন জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ। এ নিয়ে তিনি পরপর তিন বার এ পুরস্কারে ভূষিত হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *