হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কাউন্সিল এর প্রস্তুতিমূলক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় অত্র ইউনিয়নের রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জিএম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেরা কৃষকদলের আহবায়ক ও আগামী কাউন্সিলে উপজেলা সেক্রেটারি পদপ্রার্থী র্মোঃ রোকনুজ্জামান রোকন, বিষ্ণুপুরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আব্দুস সালাম, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল জলিল মোড়ল, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ হাবিবুল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক কাজী তৌহিদুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন সার্স কমিটির সদস্য হাসানুর রহমান হাসান, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম প্রমুখ। এসময়ে বিষ্ণুপুর ইউনিয়নের পৃথক নয়টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সন্মানিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *