হাফিজুর রহমান শিমুল :  সাতক্ষীরার কালিগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭  আগস্ট) সকাল ১০টায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় খুলনার সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে নলতা বালিকা বিদ্যালয়কে পরাজিত করে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় তারালি মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ও  শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে জয় লাভ করে ও ডাঃ মুজিব রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয় ওয়াকোভার ওয়াক ওভার পেয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।

চিত্র অংকন রচনা ও বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের পরে “দুর্নীতির মূল কারণ হলো আইনের শাসনের অভাব” এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিচারক হিসেবে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ও সৈয়দ মাহমুদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, একই দিনে দুর্নীতি বিরোধী রচনা ও চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও পরে ফাইনাল ও পুরস্কার বিতরণী হবে। উল্লেখ্য দুর্নীতি প্রতিরোধে গত ২৪ ও ২৫ আগস্ট ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *