হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয় ঈমাম সমিতির উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন। সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলনা গোলাম কিবরিয়া। বুধবার (১০ সেপ্টেম্বর-২৫) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এক সাধারণ সভার মাধ্যমে সকলের কন্ঠভোটে এ নির্বাচন সম্পন্ন হয়।

সাতক্ষীরা জেলা জাতীয় ঈমাম সমিতির সভাপতি মাওঃ আব্দুর রশিদ ও জেলা সেক্রেটারী আলহাজ্ব মাওঃ জাহাঙ্গীর আলমের যৌথ স্বাক্ষরিত কমিটিতে সহ সভাপতি মাওঃ শেখ শফিউল্লাহ ও মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ শফিকুল ইসলাম, সা্ংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ সা্ংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, তালীম তারবিয়াত সম্পাদক মুফতি আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলনা হেলাল বিন মনসুর, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলা শাকির আহমেদ, শিক্ষা সাহিত্য গবেষনা ও সংস্কৃতি সম্পাদক মাওলনা মহিউদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা আকরাম হোসাইনসহ মোট ২৫ সদস্যের কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।

উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে মোট ৬০জন ঈমাম এর সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্যে কমিটি গঠিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন ইসলামী ফাউন্ডেশনের অফিস সহকারী শেখ মোঃ নুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *