নিজস্ব প্রতিনিধি : সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।

১৫ সেপ্টেম্বর সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সাতক্ষীরার এই তরুণী। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর কয়েকটি ক্যাটাগরিতে ১২ জনকে দিয়েছে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে সাতক্ষীরার আফঈদা এবং বান্দরবানের উছাই মং মারমা মনোনীত হন ।

এই পুরস্কারের জন্য যুব উন্নয়ন ও কর্মসংস্থান ক্যাটাগরিতে তিন জন। শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে দুইজন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা ক্যাটাগরিতে দুইজন এবং জ্যেষ্ঠদের প্রতি আদর্শসেবা ক্যাটাগরিতে তিনজন চূড়ান্তভাবে মনোনীত হন। যুব কল্যাণ তহবিল আইন-২০১৬ অনুসারে সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই অ্যাওয়ার্ড গত কয়েক বছর ধরে দিয়ে আসছে সরকার।

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করে আফঈদা খন্দকার প্রান্তি অনুভুতি প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা মহোদয় জনাব ড. মুহাম্মদ ইউনুস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- ২০২৫ গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।

আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনো সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য। এই পুরস্কার শুধু আমার নয়—এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।

এদিকে, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হওয়ায় সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধায় ৭টায় সাতক্ষীরা লেকভিউ (পদ্মা হলে) প্রান্তিকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *