বিশেষ প্রতিনিধি : মা দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে মহাষষ্ঠী দুর্গাপূজার প্রারাম্ভিক পর্ব। সাতক্ষীরায় ৫৯১টি পূজা মণ্ডপে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী পূজা।
যথাযথ ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে রবিবার সকাল থেকে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। বেলতলায় ষষ্ঠী পূজা এবং সকাল থেকেই প্রতিটি মণ্ডপে দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
নানা রঙের আলো, তোরণ এবং সজ্জায় সেজে উঠেছে পূজা মণ্ডপগুলো। ভক্তরা নতুন পোশাকে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন। এ উপলক্ষেসূচনালা প্রশাসন ও পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।








