ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে চেয়ারম্যান আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে সাবেক এমপি কাজী আলাউদ্দিন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *