নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সিদ্ধান্ত ও জেলা প্রশাসকের নির্দেশনার চিঠির পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে স্বেচ্ছাসেবী নামক দালাল সরানোই কাল হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের।

যে কারণে সোমবার (৬ অক্টোবর) দুপুরে শহরের খুলনা রোড মোড়ে বিভিন্ন কুরুচিপূর্ণ লেখা সম্বলিত ব্যানারে অপসারণের দাবীতে মানববন্ধন করেছে একটি স্বার্থান্বেষী মহল। এবিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম জানান, সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে ও জেলা প্রশাসকের নির্দেশে সদর হাসপাতাল থেকে স্বেচ্ছাসেবী বাদ দিয়েছি তবে কেন আমার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন। স্বার্থান্বেষী মহলের গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি।

প্রচুর অর্থ ব্যয় করে ভাড়াটিয়া লোক জন দিয়ে আমাকে অপসারণ করার দাবীতে আমার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে এবং মব ভায়োলেন্স এর মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, ডিসি মহোদয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সদর হাসপাতাল থেকে সেচ্ছাসেবী নামক দালালদের সরানোর সিদ্ধান্ত হয়।

সেচ্ছাসেবী সরানোর জন্য চিঠি দেওয়ার পর সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সিদ্ধান্ত ও জেলা প্রশাসকের নির্দেশনার চিঠির বিরুদ্ধে অবস্থান নেন এবং বিভিন্ন ভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করে। কারণ এই সেচ্ছাসেবী সবাই ছিল তার মনোনিত দালাল। আরএমও এর নির্দেশে সদর হাসপাতাল থেকে সব রোগী তার ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে নিয়ে যেত।

স্বেচ্ছাসেবী বাদ দেওয়া ঠেকাতে ব্যর্থ হওয়ায় গত ৩০/৯/২৫ তারিখ অনুমান দুপুর ১২.৩০ মিঃ এ সিভিল সার্জন অফিসে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সামনে আমার সাথে মারমুখী ভংগিতে চরম খারাপ আচরণ ও গালিগালাজ করে। গত ৫ অক্টোবর আমি চিঠির মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই, এতে সে ক্ষিপ্ত হয়ে সোমবার ৬ অক্টোবর ভাড়াটিয়া লোকজন দিয়ে সে মানববন্ধন নাটক ও মব ভায়োলেন্স এর মতো পরিস্থিতি তৈরি করেছে।

আমি সাতক্ষীরা সদর হাসপাতালে যোগদানের পর থেকে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে প্রশাসন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি সাতক্ষীরা জেলার সকল ক্লিনিক ও হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার ব্যবস্থা করেছি।

আমি বিন্দুমাত্র কোন দুর্নীতির সাথে জড়ায়নি। আমি গভীর ষড়যন্ত্রের শিকার। আমি যদি কোন অন্যায় করে থাকি তাহলে তদন্ত হোক। আমি অন্যায় করলে তার শাস্তি মাথা পেতে নেব। আমি কোন অনিয়ম মানবোনা এবং ষড়যন্ত্রের কাছে মাথা নত করবোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *