মেহেদী হাসান শিমুল : ধুলিহরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১০অক্টোবর) বিকালে ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ইউনুচ আলীর সভাপতিত্বে ও এস এম কাজলের সঞ্চালনায় ধুলিহরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ধুলিহর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল, এছাড়া আরো উপস্থিত ছিলেন, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, গোলাম মোস্তফা বাবু, আনোয়ারুল ইসলাম, মোকলেছুর রহমান, আজহারুল ইসলাম, রাফসান মিলন,মাসুদ রানা,আতাউর রহমান রিংকু,আব্দুল্লাহ আল মামুন মিজানুর রহমান , সহ আরো অনেকে।
উক্ত খেলা অংশগ্রহন করে সাতক্ষীরা ঘোনা ফুটবল টিম বনাম আশাশুনি কুন্দুড়িয়া উদয়ন সংঘ ।খেলার নির্দিষ্ট সময়ের মধ্যে গোল শূন্য থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলা সম্পন্ন হয়। ট্রাইব্রেকারে আশাশুনি কুন্দুড়িয়া উদয়ন সংঘ ০৩-০১ গোলে জয় লাভ করে সেমি ফাইনাল খেলার যোগ্যাতা অর্জন করে।খেলায় এলাকার শতশত খেলাপ্রেমী খেলা উপভোগ করে।
খেলায় অত্যান্ত সুললিত ও মায়াবী কন্ঠে প্রানবন্তকর ধারাভাষ্যে মাঠকে আনন্দিত ও উৎফুল্লময় করে রাখেন আশরাফ আলী ও মাঠ পরিচালকের দায়িত্বে ছিলেন নাসিরউদ্দিন, একরামুজ্জামান জনি, সাকিব। ম্যাচ সেরা হন আশাশুনির কুন্দুড়িয়া উদয়ন সংঘের গোলরক্ষক আলীনকি। তিনি ট্রাইব্রেকারে অনন্য অবদানের স্বাক্ষর রাখেন।







