নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সোমবার থেকে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতী পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলাম শামীম বলেন, “চলমান শিক্ষক আন্দোলনে নিরীহ ও সন্মানিত শিক্ষকমন্ডলীর উপর পুলিশি হামলার ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও জানান, তারা অনতি বিলম্বে ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি করার দাবি জানাচ্ছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কর্মবিরতী চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শামীম সকল শিক্ষার্থী ও শিক্ষকের প্রতি আবেদন জানিয়েছেন যে, এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠায় সমর্থন প্রদান করবেন। একই বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতিরস ভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ফেরিফাইড ফেসবুকে পৃথকভাবে এ বিবৃতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *