নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত কমিটি, সাতক্ষীরা সদর ২ আসনের ধানের শীষ প্রতিক নমিনেশন প্রত্যাশী ও লাবসা ইউনিয়ন থেকে সাত বারের নির্বাচিত চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী সদস্য সচিব আব্দুল আলীম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বুধবার বিকালে বিনেরপোতা বিএনপি অফিসে। আগরদাড়ি ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাবলু ও সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন মরহুম চেয়ারম্যান আনারুল এর ভাই জিয়ারুল ইসলাম, মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন নিরব, ওয়ার্ড বিএনপির সহসভাপতি মাসুম বিল্লাহ, আব্দুল গফ্ফার, জহুরুল ইসলাম, মাসুম বিল্লাহ, নওয়াব শরীফ (মিঠুন), আতাউর রহমানসহ আরো অনেকে। এসময় নব নির্বাচিত বিএনপির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান লাবসা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলিম। একই সময় বিএনপির নেতৃবৃন্দ মোঃ আব্দুল আলীম চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে উভয়ের এর মধ্যে জাতীয় নির্বাচন সংক্রান্ত নিয়ে আলোচনা করেন আব্দুল আলীম। তিনি বলেন তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্র কাঠামো দেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামী এমপি নির্বাচনে চেয়ারম্যান আব্দুল আলীম ধানের শীষ প্রতিক নিয়ে ভোট প্রত্যাশী ব্যাক্ত করেন এবং যেই ধানের শীষের প্রার্থী হবে তার জন্য সকলে কাজ করতে হবে শুধু মাত্র দল এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তি শালী করার জন্য।








