Oplus_131072

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৬ অক্টোবর সকালে সাতক্ষীরা সেলস্ অফিস-৭২ এর আয়োজনে কর্পোরেট সেবা দপ্তরের সার্বিক সহযোগিতায় উক্ত ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সেলস্ অফিস-৭২ এর সেলস্ ম্যানেজার সুব্রত কুমার সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রিজিওনাল অফিসের সহকারি মহাব্যবস্থাপক মো. আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের ম্যানেজার (উন্নয়ন ডিভিশন) মো. কামরুল হাছান, সাতক্ষীরা কর্পোরেট অফিসের ম্যানেজার ইনচার্জ দিপঙ্কর কুমার শিউলি সহ বিভিন্ন শাখা অফিসের ম্যানেজার, উন্নয়ন অফিসার ও বীমা প্রতিনিধিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, উন্নয়ন অফিসার তরুন কুমার আইচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *