নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার ট্রেডে এক মাসব্যাপী ফ্রিল্যান্সিং কোর্সের দশম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার ট্রেডের ক্লাস রুমে অনুষ্ঠিত কোর্সের সমাপনী অনুষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষক আব্দুল মতলেব সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস।
এসময় আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক এএম সাইফুল আনাম, মোছাঃ এছমত আরা বেগম, সহকারী কম্পিউটার প্রশিক্ষক হোসেন আরা খাতুন, প্রশিক্ষণার্থী, রাফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম, আসাদুজ্জামান, শিহাবউদ্দিন, তানিয়া খাতুন ও অন্যন্য সরকার প্রমুখ।
বক্তরা বলেন, আজকের এই প্রশিক্ষণ শেষ নয়, বরং আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের সূচনা। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আপনারা শুধু নিজেদের অর্থনৈতিক মুক্তিই নয়, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটাই প্রত্যাশা।”







