নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে নেটজ বাংলাদেশ এর সহযোগীতায় রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এ সভার আয়োজন করে।

ত্রৈমাসিক সভায় সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সভাপতি অ্যাড. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিইব-এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মোল্লা আছলাম হোসেন। রিইব-হোপ প্রকল্প, পাটকেলঘাটা, সাতক্ষীরার এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মানবাধিকার সংক্রান্ত সকল সমস্যা চিহ্নিতকরণ এবং সেগুলো সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ত্রৈমাসিক সভায় সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলা ম্যাপ অংকন করে ইউনিয়ন ভিত্তিক সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করেন। ম্যাপে ইউনিয়ন ভিত্তিক সমস্যাগুলো উল্লেখ করে বিভিন্ন রঙে তা নির্দিষ্ট করা হয়।

এতে বাল্য বিবাহ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, মাদক, জুয়া ও জলাবদ্ধতাসহ বিভিন্ন সামাজিক সমস্যাসমূহ উঠে আসে। সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্যদের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে এসব সামাজিক সমস্যাসমূহ নিরুপনে করণীয় এবং প্রতিরোধে প্রয়োজনীয় বিষয়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন লিপি, প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সদস্য গৌরপদ দাস, গোলাম তানভীর ফয়সাল, আঞ্জুমানারা মিনি, কান্তা বিশ্বাস, রহিমা খাতুন, সম্পা দাস, আকবার আলী, প্রকাশ মন্ডল, চায়না মন্ডল, শিহাব সিদ্দিক, গুলশান আরা প্রমুখ। ত্রৈমাসিক সভায় সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্য আব্দুল মোহায়মিন, মো. লাভলু হোসেন, ফারজানা তাসনিম, মো. আসাদুজ্জামান লাভলু, রিতা রানী, শারীফা খাতুন, সুজন কুমার দাস, সেলিনা খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *