শহর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা  জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরা পৌর বিএনপি’র একাংশের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭ টায় শহরেরকে লাইন চত্বরে সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শের আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি সাবেক সিনিয়র  যুগ্ম  আহবায়ক ও সাতক্ষীরা ২ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী আলহাজ্ব আব্দুর রউফ ।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান,  জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সম্পাদক খুর্শিদ জাহান শীলা, প্রমুখ।  এ সময় পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা  জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আনিসুর রহমান আজাদী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর বিএনপির সাবেক  সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *