সাতক্ষীরার আইনের শিক্ষার্থীদের সংগঠন ল স্টুডেন্টস ফোরাম এ-র নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ম্যানগ্রোভে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।
ল স্টুডেন্টস ফোরামের বিদায়ী সভাপতি ফিরোজ আলীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজুর সঞ্চালনা বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যাংক কর্মকর্তা নাজমুল হক।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জজকোর্টর এড. সাইদুর রহমান সাইদ, এড. বয়োজিদ রনি, এড. বুশরা তাহসিন, এড. শেখ মোখলেসুর রহমান, এড. মনোয়ারা পারভীন মিলি, এড. ওবায়দুর রহমান, বক্তব্য রাখেন সাবেক সভাপতি এস এম বিপ্লব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান, সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রাব হোসেন। প্রেস বিজ্ঞপ্তি







