নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার ৯ম দিন ৩০শে জানুয়ারি শুক্রবার তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর, ব্রহ্মরাজপুর এবং ফিংড়ী বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন।
উক্ত নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, জেএসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং তার পুত্র একরামুল হাসান নয়ন, নারী নেত্রী রওশন আরা, রোজা খাতুন, শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।
উক্ত নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাই তাদের কে কঠোর হাতে দমন করতে হবে। যারা এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের গুণগান করছেন তাদেরকে কঠোর হুশিয়ারী দেন। বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল জণগণকে একত্রিত হয়ে মোটর গাড়ি প্রতীকে ভোট দিন।
মুক্তিযুদ্ধের মুল আকাঙ্খাকে যারা বানচাল করার চেষ্টা করছে তাদেরকে বাংলার জনগণ কখনো ছেড়ে কথা বলবে না পথসভা শেষে তারা শিবপুর ফিংড়ি এবং ব্রহ্মরাজপুর বাজারে গণসংযোগ চালায় সে সময় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।







