নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার ১৪তম দিন ৪ঠা জানুয়ারি বুধবার তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা,লাবসা এবং বল্লীতে পথসভা এবং গণসংযোগ করেছেন।
উক্ত নির্বাচনী জনসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক খোকন,বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যনন্দ সরকার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং নারী নেত্রী রওশন আরা, রোজা খাতুন শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।
উক্ত নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী বলেন নির্বাচিত হলে মাদকমুক্ত,টেন্ডারমুক্ত এবং চাঁদাবাজমুক্ত সাতক্ষীরা তৈরী করবো । বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন বলেন সাতক্ষীরা মাটি এবং মানুষের নেতাঅধ্যাপক ইদ্রিস আলী। বিগত সময় আপনারা দেখেছেন মহান সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে।পথসভা শেষে তারা গণসংযোগ করেন।







