module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 6125; AI_Scene: (-1, -1); aec_lux: 243.73653; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তালা উপজেলার পাটকেলঘাটায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। রোববার (৮ফেব্রুয়ারী) দুপুরে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পাটকেলঘাটা কেশবলাল মহাশ্মশান মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানসহ সকল শ্রেণীর মানুষ এই বাংলার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, তাই এই দেশে সবার সমান অধিকার। ভয় পাওয়ার কোন কারণ নাই । আমি জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের জি.পি. অসিম কুমার মন্ডল, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন মজুমদ্দার, সদস্য সরজীত ঘোষ, সংকর দাশ, সমির ঘোষ, শুনিল ঘোষ, ডা: কোমল দাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *