নিজস্ব প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধা ভরে ভাষা বীর শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১ শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’২৬।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে উদীচী সাতক্ষীরার পক্ষ থেকে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, আবুল হোসেন, আবু আফফান রোজ বাবু, শেখ মনিরুল ইসলাম, মৃত্যুঞ্জয় বিশ্বাস প্রমুখ।







