হাফিজুর রহমান শিমুল : সাবেক বস্ত্রমন্ত্রী এ্যাডঃ এম মনসুর আলীর পুত্রবধূ ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমতউল্লা পলাশ এর স্ত্রী সেঁতারা নাসরিন নিশিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি উঠেছে।

সাতক্ষীরার মাটি ও মানুষের পরীক্ষিত আপোষহীন নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, সেঁতারা নাসরিন নিশিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দেখতে চায় সাতক্ষীরার আপামর জনগন।

পারিবারিক ঐতিহ্য: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটের সাবেক বস্ত্রমন্ত্রী প্রয়াত এ্যাডঃ এম মনসুর আলীর পুত্রবধূ। ছাত্রজীবনে রাজনীতির অভিজ্ঞতায় তিনি ইডেন কলেজে ছাত্রদলের নির্বাচিত নেত্রী (সমাজসেবা সম্পাদিকা) হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন।

পেশাগত দক্ষতায় বাংলাদেশ বিমানের ফ্লাইট সার্ভিসে দীর্ঘদিনের অভিজ্ঞতা, ২০২৫ সালে ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন । তার কর্মদক্ষতা প্রশ্নাতীত। গণমানুষের প্রিয়মুখ নিশি সহজ-সরল ও অমায়িক ব্যবহারে নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয়ভজন।

মাঠের কর্মী হিসাবে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে দিন-রাত ঘুরে লিফলেট বিতরণ ও ভোট চেয়েছেন। ​সাতক্ষীরার অবহেলিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলতে, দেশনায়ক দলের চেয়ারম্যান তারেক রহমানের সু-দৃষ্টি কামনা করেছেন সাতক্ষীরাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *