আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পৃথক ২ শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পারভেজ বিশ্বাস (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত পারভেজ হাজরাকাটি গ্রামের আক্তারুল বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)-এর ৯ (৪) খ ধারায় মামলাটি করা হয় (মামলা নং-৪, তারিখ: ০৫/০৩/২৬ খ্রি.)। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত পারভেজ বিশ্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাজরাকাটি গ্রামের রফিকুল বিশ্বাসের কন্যা তাবাসসুম (৬) ও শফিকুলের কন্যা লামিয়াকে (৫) বাড়ির ছাদে নিয়ে যৌন নিপীড়ন ও পায়ুপথে যৌনাচার করে আসছিল। ভয়ে ঐ শিশুরা আগে কোনদিন মুখ না খুললেও আজ একটি শিশু তার পরিবার সবকিছু বলে দেয়।

সবকিছু শুনে এর প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত পারভেজের পরিবারের লোকজন ভিকটিমের বাড়িতে হামলা চালায় । এতে পুরো গ্রামে ঘটনা জানাজানি হলে ভিকটিম পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয় গ্রামবাসি ।

শিশু লামিয়ার মা জানান, এক সপ্তাহ আগে আমার মেয়ের ওপর পাশবিক নির্যাতন করায় সে অসুস্থ হয়ে পড়েছিল। ভয়ে সে কাউকে কিছু বলেনি। আজ আরও একটি শিশুর সাথে একই ঘটনা ঘটালে সে সব কিছু খুলে বলেছে। আমার মেয়ের শরীরে প্রচন্ড ব্যথা, সে বর্তমানে খুবই অসুস্থ।

একইভাবে তাবাসসুমের মা জানান, আজ আমার মেয়েকে ভুলিয়ে ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে পারভেজ। মেয়েটি কেঁদে উঠলে সে তাকে কোলে করে বাইরে ঘুরতে নিয়ে যায়। ঘটনা শুনে আমরা প্রতিবাদ করতে গেলে তারা আমাদের গালিগালাজ করে এবং বাড়িতে হামলা চালিয়ে ৩ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে আক্তারুল বিশ্বাস বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমার ছেলে সব অভিযোগ মিথ্যা বলেছে। আমি কোনো টাকা নিইনি, বরং তারাই আমার বাড়িতে ভাঙচুর চালিয়ে টাকা নিয়ে গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *