নিজস্ব প্রতিনিধি : ক্যান্সার আক্রান্ত বন্ধুকে বাঁচাতে বন্ধুর পাশে দাঁড়ালেন বন্ধু মহল। দুই মাস ধরে ক্যান্সারে আক্রান্ত সাদ্দাম হোসেন লিটন (৩৬) চিকিৎসার অভাবে ভুগছেন। তার দরিদ্র পরিবারে রয়েছে দুটি সন্তান।
সাদ্দাম হোসেন তালা উপজেলার বড়বিলা গ্রামের কৃষক আকবার হোসেনের পুত্র। এ দিকে তার ক্যান্সারে আক্রান্তের খবর শুনে তার সহকর্মী ২০০৬ বর্ষের কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বন্ধুরা, শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র, জুনিয়র ভাই বোনেরা তার চিকিৎসার সাহাযার্থে এগিয়ে এসেছেন। তারা তার চিকিৎসার জন্য নগদ ৭৬ হাজার টাকা প্রদান করেছেন। এদিকে তার বন্ধু মেহেদি হাসান জানান, তিনি উদ্যোগ নিয়ে সকলের সহযোগিতায় ৭৬ হাজার টাকা সংগ্রহ করেছেন।
সাদ্দাম হোসেন জানান, ২ মাস পূর্বে ক্যান্সারে আক্রান্ত হন তিনি। কিন্তু ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার তার পরিবারের পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। বর্তমানে তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার খালেকুজ্জামানের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এমন অবস্থায় তিনি প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।







