নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর জি জি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমানের অ*শ্লী*ল ভিডিও এক মহিলার সঙ্গে অ*শ্লী*ল কথা রেকর্ডিং ভাইরাল হয়। এ ঘটনায় ফুসে উঠেছে এলাকাবাসী।

তার অপসারণ ও শাস্তির দাবিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এলাকার কয়েকজন অভিভাবক।

বক্তারা বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমান একজন লম্পট শিক্ষক। তার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে যা সমাজে দেখানোর মত না। এক মহিলার সঙ্গে কথা বলছে এমন একটি রেকর্ডিং ভাইরাল হয়েছে। অশ্লীল ভাষায় ঐ মহিলার সঙ্গে চ্যাটিং করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমন জঘন্য কাজ না করতে পারে সেটি ভাবার বিষয়।

বক্তারা অবিলম্বে এই লম্পট শিক্ষককে স্কুল থেকে আজীবন বহিস্কার ও গ্রেফতারের দাবী জানান। ছাত্র-ছাত্রীরা স্লোগান দিয়ে বলেন একজন লম্পট শিক্ষকের কাছে তাদের লেখাপড়া সম্ভব নয়। ছাত্রীরা এমন শিক্ষকের কাছে নিরাপদ নয়। অবিলম্বে শিক্ষককে গ্রেপ্তারের দাবি জানান তারা। এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের সাথে খারাপ আচরণ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একজন এই এলাকার আদম বেপারী।

প্রসঙ্গত, সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমানের একটি অশ্লীল ভিডিও এক মহিলার সঙ্গে কথা বলছে এমন ভিডিও ভায়রাল হয়। এই ঘটনা জানাজানি হওর পরেই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। দফায় দফায় শালিস হয়েছে। তার বিরুদ্ধে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার শাস্তির দাবিতে আজ মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *