নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের এ বি খান ফিলিং স্টেশন এলাকায় এমনচিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখাযায়, মোটরসাইকেল, প্রাইভেটকারের দীর্ঘ সারি সড়কের ওপর ছড়িয়ে পড়েছে। তেল নিতে অনেককে ৪ থেকে ১২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছে। এতে করে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। জ¦ালানী তেল সংগ্রহে ভিড়, দুর্ভোগে গ্রাহকরা। এমন দৃশ্য সোমবার সন্ধ্যায় শহরের এবিখান ফিলিং স্টেশন থেকে ক্যামেরা বন্দী করেন এসএম আশরাফুলইসলাম।







