Oplus_131072

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স-এর “স্পিক আপ” প্রকল্পের আলোকে ৩দিন ব্যাপি অ্যাডভোকেসি, জবাবদিহিতা এবং মানবাধিকারে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৭ থেকে ১১ এপ্রিল ৩ কর্মদিবস ব্যাপি উক্ত সিএসও ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি সাতক্ষীরা অগ্রগতি রিসোর্টে অনুষ্ঠিত হয়।

সিএসও ভূমিকা বিষয়ক প্রশিক্ষণে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ভূমিকা, অধিকার ও মানবাধিকারের মৌলিক ধারনা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা, লিঙ্গভিত্তিক সংবেদনশীলতা ও সমতাভিত্তিক দৃষ্টিভঙ্গী, ডিজিটাল অধিকার ও নিরাপত্তা, অ্যাডভোকেসি ও এর ডু-নো-হার্ম নীতি, কমিউনিটি জবাবদিহিতা বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

প্রশিক্ষণে সাতক্ষীরার ১১টি প্রতিষ্ঠানের ২১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেনন, স্পিক আপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মো. নূর জামান, কমিউনিটি অর্গানাইজার আফরোজা সুলতানা এবং প্রজেক্ট অফিসার সাহাল-উল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *