গাজী হাবিব : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর এলাকায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ কাজের উদ্বোধন করেন।

সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত সড়কটি জলিল গাজীর বাড়ি থেকে বন্দকাটি আমিন মোড়লের বাড়ি পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, সড়কটি নির্মিত হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।

প্রকল্পটি বাস্তবায়ন করছেন ঠিকাদার মোঃ আব্দুল হাকিম আর তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আসাদুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *