নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রফেসর ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে ডক্টরস প্রিমিয়ার লিগ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী ডা. রাজিব কওছার, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর আরএসএম হাসানুল হক প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ কুমার, ডা. মনিরুজ্জামান মিলন, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. মিনাক, ডাঃ রাজু আহমেদ, ডা. মেহেরুপ ও বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ বনাম মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার। নির্ধারিত ১৫ ওভারের খেলায় টসে জিতে প্রথমে মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। এ সময় মাদার তেরেসা ডায়গনিক সেন্টার ১৫ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয়। মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার এর মেহেদী সর্বোচ্চ ৪৩ রান করে।

জবাবে ফারজানা ক্লিনিক ১১ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফাইনাল খেলায় মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টারকে ৪ উইকেটে পরাজিত করে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফারজানা ক্লিনিকের রাকিব সর্বোচ্চ ৫৮ রান করে। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবির কোর্স ফজলুল করিম ও শাহিনুর রহমান লিটু। স্কোরারের দায়িত্ব পালন করেন কৌশিক।

এ সময় সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারবৃন্দসহ সহকারী ডাক্তার এবং অসংখ্য ক্রিকেট প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *