নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি ৭ বছরে পদার্পন করেছে। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষকে সহযোগিতার মধ্য দিয়ে গড়ে উঠা স্বপ্নসিঁড়ি সংগঠনটি ৩দিন ব্যাপী অনুষ্ঠানের সোমবার ছিলো শেষ দিন।

সন্ধ্যা ৭টায় শহরের কফিভিলাতে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সরকারি মহিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার উদ্বোধন করেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও স্বপ্নসিঁড়ির উপদেষ্ঠা প্রফেসর আজিজুর রহমান পলাশ।

স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার স্কাউট এর কমিশনার রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির সিনিয়র সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর আজিজুর রহমান পলাশ বলেন, স্বপ্নসিঁড়ি রোভার স্কাউটদের স্বপ্ন বিনির্মানে কাজ করছে। বিভিন্ন সময়ে আর্ত মানবতা, বৃক্ষ রোপনসহ অসহায় মানুষকে সহায়তা করেন।

তিনি আরো বলেন, সংগঠনের মাধ্যমে রোভার স্কাউটদের সাথে সাথে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। তিনি স্বপ্নসিঁড়ির কার্যক্রমকে সামনে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট বায়োজিদ রনি, ব্যাংক কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস জয়, সাংবাদিক এম বেলাল হোসেন, ল স্টুডেন্টস ফোরামের সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন, স্বপ্নসিড়ির সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিম হোসেন, হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদ, আসাদুল্লাহ আল গালিব, আল মামুন বাবু, জাহারুল হুদা, আনারুল ইসলাম, সিয়াম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বিপ্লব হেসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *