ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শফিউদ্দিন আহমেদ (৬২) স্টকজনিত কারণে ইন্তেকাল করেন। মরহুমের জানাজা নামাজ আজ ৩০/০৪/২৬ ইং রোজ বৃহস্পতিবার বাদ জোহর মহিষকুড় হাফিজিয়া নূরানী মাদ্রাসা ময়দানে মুফতী মাওলানা মোঃ বাহারুল ইসলাম এর ইমামতিতে অনুষ্ঠিত হয়।

উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন অত্র এলাকার মুরুব্বী আলহাজ্ব মাওলানা রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, বাংলাদেশ জামায়াত ইসলামী আশাশুনি উপজেলা আমির হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, বিশিষ্ট ওয়াজিন মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন হেলালী, উক্ত মাদ্রাসা মুহতামিম সহ এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *