নিজস্ব প্রতিনিধি : আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ কতৃক আয়োজিত দোয়া অনুষ্ঠান এবং দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত আজ ২১ আগষ্ট ২০২৬ শুক্রবার আশাশুনি উপজেলার ৮ নং খাজরা ইউনিয়ন আবু জাফর সিদ্দিক দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক আদাবর থানা বর্তমান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ঢাকা মহানগর উত্তরের সহ সাধারন আবুবকর লাকি, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর সম্মানিত আহ্বায়ক রিপন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর ভারপ্রাপ্ত সদস্য সচিব ইয়াছিন আরাফাত ডালিম, উপস্থিত ছিলেন ৮ নং খাজরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন লিটন,উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর সভাপতি সরদার আরিফ ইসলাম মিঠুন,আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল-আমীন হোসনে,সহ-সভাপতি বাপ্পি হাসান,সঞ্চালনায় ছিলেন আশাশুনি উপজেলা জেডসিএফ এর প্রচার সম্পাদক ইব্রাহিম বিশ্বাস। অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মধ্যে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *