নিজস্ব প্রতিনিধি : “শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সঙ্গীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মিয়ারাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইছহাক সরদারের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ সরদার, সহ-সভাপতি আসাদুল ইসলাম, কামাল হোসেন, সহ-সম্পাদক আমিনুল মোল্যা, সাংগঠনিক সম্পাদক আবিয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন, আবু হাসান ও হাফিজুল ইসলাম প্রমূখ। এসময় সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *