নিজস্ব প্রতিনিধি : ব্রহ্মরাজপুর ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা বালক ও বালিকা জাতীয় শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকালে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের সভাপতি ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুস্থ দেহেই সুস্থ মনের বাস। আর সুস্থ সবলতার একমাত্র উৎস হল খেলাধুলা। মানবসভ্যতার ক্রম বিবর্তনের দেশে দেশে যুগে যুগে খেলাধুলার নানা রূপান্তর হয়েছে। সবরকম খেলাধুলাই মানুষকে অটুট স্বাস্থ্যের অধিকারি করে জীবনে জয় এনে দেয়। একটা আদর্শ ছাত্রের প্রধান কর্তব্য যেমন পড়াশোনা তেমনি খেলাধূলাও। শরীরচর্চার ফলে দুর্বল অঙ্গ প্রত্যঙ্গ সবল হয়। খেলাধুলায় শরীরচর্চার সঙ্গে আনন্দও মেলে। শৈশবে খেলাধূলার মাধ্যমে সুশৃঙ্খল জীবন উত্তম চরিত্র গঠনের হাতিয়ার।”
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আইয়ুব আলী, মো. সুরমান আলী, দেবব্রত কর্মকার, আইরিন পারভীন, মোহাম্মদ নাসির উদ্দিন, বিশ্বজিৎ ঢালী, শিপ্রা কর্মকার, সহকারি শিক্ষক হালিমুর রশীদ, তাওহিদুর রহমান, সুনন্দা রানী সাহা, রোখসানা পারভীন, জিয়াউর রহমান, ফিরোজ হাসান, গৌতম দাস, আব্দুস সালাম প্রমুখ। ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা বালক ও বালিকা জাতীয় শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ,ভারসাম্য দৌড়, অংক দৌড় সহ বিভিন্ন ইভেন্টে ব্রহ্মরাজপুর ইউনিয়নের মোট ১২টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের। এসময় ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন : ব্রহ্মরাজপুর ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা বালক ও বালিকা জাতীয় শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
##







