নিজস্ব প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে অনলাইনে এক বিশেষ সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ২৫ মে সোমবার রাত ৯টায় অনলাইনে সাতক্ষীরার বিশিস্ট কবি-সাহিত্যিকদের অংশ গ্রহণে উক্ত সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরার সাতজন কবি ও সাহিত্যিক নজরুলকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং কবির জীবন, সাহিত্য ও বিদ্রোহী চেতনা নিয়ে আলোচনা করেন।

কবি ও আবৃত্তিকার অধ্যাপক মন্ময় মনিরের সভাপতিত্বে এবং প্রথম আলো বন্ধুসভার জেলা সভাপতি ও ব্যাংকার কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত এ অনলাইন অনুষ্ঠানে অংশ নেন কবি শুভ্র আহমেদ, কবি-লেখক-গবেষক শেখ সিদ্দিকুর রহমান, কবি ও জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কবি কাজী গুলশান আরা, কবি অধ্যাপক শাহনাজ পারভীন এবং কবি অধ্যাপক শিরিন সাদী।

অনুষ্ঠানে কবিদের কণ্ঠে উচ্চারিত হয় বিদ্রোহ, প্রেম, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। অনলাইন এই দু’ঘন্টাব্যাপী আয়োজনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত সাহিত্য সন্ধ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *