হাফিজুর রহমান শিমুল : ৩০ মে ২০২৬, মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সাতাক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং তাবারক বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্যদের শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এবং কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন।
উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্নয়ক ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন।
বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা তাতিদলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শতশত নেতাকর্মী। আলোচনা সভাশেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেণ কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম মাওলানা ফারুক হুসাইন।







