নিজস্ব প্রতিনিধি : মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫ জুন শুক্রবার বাদ মাগরীব শহরের কামালনগর লেক ভিউতে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাতি মোঃ নূরুল হক’র সভাপতিত্বে মধুবাগ আবাসিক এলাকার ড্রেন পরিষ্কার ও নতুন ড্রেন নির্মাণ এবং আসন্ন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, সাবেক পৌর কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা শেখ শফিক উদ-দৌলা সাগর, সিনিয়র সহ সভঅপতি বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন আব্দুল জলিল, আনিসুর রহমান, আব্দুস সামাদ, মিজানুর রহমান, লায়লা আফরোজ, রফিকুল ইসলাম, মারুফ হোসেন। মাসিক সভায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উপদেষ্টা সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর জনসার্থে সাতক্ষীরা বাস টার্মিনালের দক্ষিপাশের ছয় ফুটের রাস্তাটি নিজ উদ্যোগে ঢালাই করে দেওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আবু তালেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *