নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সদস্যসচিব করা হয়েছে জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু-কে। একই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
সোমবার (৮ জুন) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কমিটির অনুমোদন দেয়। নবগঠিত অ্যাডহক কমিটিতে ক্রীড়া সংগঠক, বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব ও সামাজিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিটির অন্যান্য সদস্যদের নাম অনুমোদনসংক্রান্ত তালিকায় উল্লেখ রয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল সূত্র জানায়, জেলার ক্রীড়া কার্যক্রমকে গতিশীল করা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং তরুণ ক্রীড়াবিদদের উন্নয়নে কাজ করার লক্ষ্যে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সদস্যরা জেলার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা সম্প্রসারণে সমন্বিতভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন এই কমিটি জেলার ক্রীড়া কার্যক্রমে নতুন গতি আনতে ভূমিকা রাখবে। তবে কমিটির পূর্ণাঙ্গ তালিকা ও দায়িত্ব বণ্টন সম্পর্কে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।







