নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে আওয়ামীলীগের হয়ে জমি জবরদখল করে দেওয়ার অভিযোগ উঠেছে বহিস্কৃত নেতা কাজী সোহেলসহ বিতর্কিত বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে উভয় পক্ষ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী ও থানা সূত্রে জানাগেছে, কালিগঞ্জ থানা এলাকার চাঁচাই মৌজায় রেজাউল ঢালীর দখলীয় জমিতে যুবলীগের সভাপতি আলম ঢালী ও কৃষকলীগের প্রয়াত সভাপতি রাশেদ ঢালীর ছেলে আওয়ামীলীগের নেতা শাহ জালালের হয়ে জবর দখল করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকদলের বহিস্কৃত সদস্য সচিব কাজী সোহেল, বিষ্ণুপুর বিএনপির সেক্রেটারী মোস্তফা ও আলতাফসহ ৩০/৩৫ জন দুবৃত্তরা ফ্লিমস্টাইলে তারের ঘেরা দিয়ে জবর দখল করে দিয়েছে। এনিয়ে ভুক্তভোগী নীলা দাশ, রেজাউল ঢালী জানান, আমরা অসহায় ও নিরুপায়। কাজী সোহেল, মোস্তফা, আলতাফসহ তাদের দোসররা উপর্যুপরি হুমকী ধমকী দিয়ে আসছে।

এছাড়াও উদোর পিণ্ডী বুদোর ঘাড়ে চাঁপাতে ধুরন্ধর কাজী সোহেল জনপ্রিয় নেতা রোকনকে জড়িয়ে বিভ্রান্তিকর উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে। এই সোহেলের বিরুদ্ধে আছে মাদকসেবন, মাদক ব্যবসা, নারী কেলেঙ্কারিসহ জমি দখল, ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগ। তাকেসহ তার দোসরদের আইনের আওতায় আনতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *