কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের ত্যাগী ও যোগ্য বিএনপি নেতা রোকনুজ্জামানের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। বিগত হাসিনা পতন আন্দোলনে সবচেয়ে বেশি দলীয় কর্মসূচী পালনকারী, অসংখ্য মামলার আসামী রোকন ইতিমধ্যে সকলের প্রশংসা কুড়িয়েছেন।

সম্প্রতি উপজেলা সদরে আওয়ামীলীগের উথ্যানের বিরুদ্ধে প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল ও সফল সমাবেশ করার পর থেকেই এই ষড়যন্ত্র শুরু করেছে বহিষ্কৃত কতিপয় বিতর্কিত নেতা।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক মিলন সহ অসংখ্য নেতাকর্মী অভিযোগ করে বলেন উপজেলা কৃষকদলের সুযোগ্য আহবায়ক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকনের সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব ও তার ব্যাপক জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে নানান অপ প্রচার করছে দল থেকে বহিস্কৃত কাজী সোহেল, জাহাঙ্গীর আলম, এন আই মিলন, সফির উদ্দীন, আশরাফুল, ফিরোজ ঢালীসহ কতিপয় দুষ্কৃতকারী।

সম্প্রতি লক্ষটাকা চুক্তিতে পারুলগাছার রেজাউল ঢালীর জমি জবর দখল করে তারের ষেরা দিয়ে দখলে দেয় ইউনিয়ন যুবলীগের সভাপতির ভাইকে। এনিয়ে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। জমি দখলের প্রতিবাদে আইনগত সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একপর্যায়ে কাগজপত্র ও দীর্ঘদিনের দখলে থাকা জমিতে রেজাউল ঢালী, লীনা দাশ শান্তিপূর্ণ ভাবে তাদের জমিতে দখলে যায়। এখবরে সংশ্লিষ্ট এলাকায় শান্তি বিরাজ করে।

এদিকে এইজমি দখলকে পুঁজি করে নিজ দলের প্রতিপক্ষ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত সদস্য সচিব কাজী সোহেল অপ প্রচার করতে থাকে কর্মীবান্ধব নেতা রোকনের বিরুদ্ধে। শুরু করে কাল্পনিক নানান কল্প কাহিনী। এখবরে ফুঁসে উঠেছে উপজেলা এলাকার ত্যাগী বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *