দীপক শেঠ :সাতক্ষীরা জেলা পর্যায়ে যুব, নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে সমন্বিত পরিকল্পনা, বহুপক্ষীয় অংশীদারিত্ব ও নীতিগত সংহতির মাধ্যমে জলবায়ু সহনশীলতা জোরদার করে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা Human rights & Environmental Action Development(HEAD)’র আয়োজনে ও Samprity Aid Foundation’র সহযোগীতায় শুক্রবার (১৯ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরায় সু-পরিচিত “পানসি রেস্তোরাঁ এন্ড কনফারেন্স” রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন HEAD(হেড) ‘র সভাপতি জিএম মনিরুজ্জামান। দেশ টিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্যাহ কায়সার সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখনে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ’র পরিচালক মাধব চন্দ্র দত্ত, ক্রিসেন্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্রীড়া ব্যক্তিত্ব একেএম আবু তৈয়েব ছিদ্দিক। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হেড’র সহ সভাপতি আজিজুর রহমান, কর্মকর্তা রানা হোসেন, চ্যানেল ২৪ টিভির জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ইব্রাহীম খলিল, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক হোসেন আলী, সাংবাদিক চন্দন চৌধুরীসহ যুব নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সভায় সাতক্ষীরা জেলাব্যাপি জলবায়ু সহনশীলতা জোরদার করতে যুব ও নারীর নেতৃত্বকে কেন্দ্র করে স্থানীয় পরিকল্পনা প্রক্রিয়া শক্তিশালী করণ, বহুপাক্ষীয় অংশীদারিত্ব গঠন করা,নীতিগত সংহতি নিশ্চিত করা ও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণ, জবাবদিহিতা ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *