​নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির সম্মানিত সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সভায় বক্তব্য রাখেন শেখ মোনায়েম, শেখ হাসানুর রহমান, রেহেনা খাতুন, শেখ ফারুক ইকবাল, স্থানীয় মেম্বার ও সাংবাদিক মো: আবু ছালেক, হাসিনা খাতুন, শেখ মাগফুর আলী, মোসাম্মৎ নাসিয়া খাতুন, শেখ সুলতান মাহমুদ, শেখ নাহিদ হাসান, রোজিনা বেগম, মুশফিকা আক্তার এবং বিশ্বনাথ সরকার।

​সভায় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে নবনির্বাচিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমান বলেন, ​”সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠিয়েই দায়িত্ব শেষ হয় না, তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদেরও নিতে হবে। সন্তানরা পড়ালেখার বাইরে কোনো খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ছে কি না, কিংবা পড়ালেখায় নিয়মিত মনোযোগী কি না—তা নিয়মিত তদারকি করার জন্য আমি সকল অভিভাবককে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।”

সভা শেষে সভাপতি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষগুলো পরিদর্শনে যান। তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং পড়ালেখার পাশাপাশি তাদের সৎ, নিয়মানুবর্তী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

​বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক পরিবেশ সুন্দর রাখতে ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষকমণ্ডলীকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *