হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী ও এইচ এসসি পরীক্ষার্থী বৃন্দের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১২টায় কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভাপতির সহধর্মিণী সেতারা নাসরিন নিশি। কলেজ পরিচালনা কমিটির সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সদস্য শেখ নাজমুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক আব্দুর রউফ ও নিয়াজ কওছার তুহিন।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান। বিদায় সংবর্ধনা গ্রহন করেণ মনোবিজ্ঞান বিভাগের প্রধান নজরুল ইসলাম, দর্শন বিভাগের প্রধান মমতাজ হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ইন্দ্রজিৎ কুমার, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান জয়শ্রী ঘোষ, বিজ্ঞান বিভাগের হাফিজুর রহমান লাইব্রেরিয়ান সাইফুজ্জামান ও পিয়ন মাইমুনা খাতুন।







